
ফেনসিডিল বিক্রির মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে জয়নাল আবেদীন এবং অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো. মিলন হাওলাদারের ছেলে মিল্টন ওরফে পিল্টন হাওলাদার।
সাজাপ্রাপ্ত আসামি মিল্টন হাওলাদার পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের সূত্র জানায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে ট্রাফিক গোলচত্বরের সামনে দুজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশ এ সময় তাঁদের কাছে থাকা বাজারের ব্যাগ হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন এবং একই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন ও মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২১ মিনিট আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
১ ঘণ্টা আগে