খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানা-পুলিশ ১৫টি সোনার বারসহ দুজনকে আটক করেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বারগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ইমন (৩২) ও আবুল হোসেন (৩৫)। তাঁরা দুজনই ঢাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে চড়ে খুলনার উদ্দেশে আসেন তাঁরা দুজন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা জিরোপয়েন্ট এলাকায় সাতক্ষীরা যাওয়ার জন্য নামেন। দুজনের জুতার মধ্যে সোনার বারগুলো লুকানো থাকায় হাঁটতে কষ্ট হচ্ছিল। এ সময়ে থানার একজন পুলিশ কর্মকর্তার তাঁদের হাঁটার ভঙ্গিমা দেখে সন্দেহ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন, জুতার মধ্যে সোনার বার রয়েছে। ওসি আরও বলেন, জিরোপয়েন্টে নেমে তাঁরা সাতক্ষীরার বাসের খোঁজ করছিলেন। তাঁরা সাতক্ষীরা হয়ে বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে