খুলনার কয়রায় ভাবিকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাগালি ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী গাজী (৪০) ওই গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।
এ ঘটনায় পুলিশ বড় ভাই শহিদুল ইসলামকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তাঁর স্ত্রীকে মারধর করে একপর্যায়ে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। স্ত্রীর চিৎকারে পাশের বাড়ি থেকে ছোট ভাই সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে শহিদুল বঁটি দিয়ে সাহেব আলীর গলা কেটে দেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর শহিদুলের স্ত্রী চিৎকার করতে করতে বাইরে দৌড় দেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শহিদুলকে পালানোর সময় ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন।
ওসি ইমদাদুল হক বলেন, ঘটনার পরপরই শহিদুলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভাবিকে মারধরের সময় ছোট ভাই বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে