কুষ্টিয়ায় বড় ভাই আসাদুলকে হত্যার দায়ে ছোট ভাই মামুন সরকারকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় প্রদানের সময় আসামি মামুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মামুন সরদার কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ জুন সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে আসাদুল সরদারের স্ত্রী সাথীর সঙ্গে আসামি মামুন সরদারের স্ত্রী সাফিয়া খাতুনের পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। এ সময় আসাদুল মাঠে ছিলেন। মাঠ থেকে বাড়ি ফিরে ঝগড়ার কথা শোনেন। দুপুর আড়াইটার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসাদুল তাঁর ছোট ভাই মামুন সরদারের বাড়িতে যান। এ সময় মামুন সরদার হাঁসুয়া দিয়ে বড় ভাই আসাদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আসাদুলের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা করেন। আসামি মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসএম কাফরুজ্জামান ও শরীফ মনজুর।
১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১২ মে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে