Ajker Patrika

বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেসিসি প্রশাসক মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেসিসি প্রশাসক মঞ্জু
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার নগরীর বর্জ্য ব্যবস্থাপনার কয়েকটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এই চ্যালেঞ্জ সামনে রেখেই এ খাতের সবকিছু পর্যবেক্ষণ করছি।’ তিনি বলেন, পর্যবেক্ষণ শেষেই একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবতার আলোকে যা যা করা দরকার, সেগুলো বাস্তবায়ন করে কঞ্জারভেন্সি বিভাগকে নতুন করে সাজানো হবে।

কেসিসি প্রশাসক আজ মঙ্গলবার দিনব্যাপী নগরীর বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বর্তমান অবস্থা পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি ঈদের আগে মানুষের ভোগান্তি যেন না বাড়ে সেদিকে লক্ষ রাখা এবং বিদ্যমান এসটিএসগুলোর প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কেসিসি প্রশাসক নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর রেলস্টেশনের বিপরীত পাশের এসটিএস, ৬ নম্বর ওয়ার্ডের কবির বটতলার এসটিএস, ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা পুরোনো অ্যাসফল্ট প্ল্যান্টের পাশের এসটিএস, ১০ নম্বর ওয়ার্ডের গোয়ালখালী কবরস্থানের পাশের এসটিএস, ১১ নম্বর ওয়ার্ডের খালিশপুর নিউমার্কেটের পাশের এসটিএস এবং ১৩ নম্বর ওয়ার্ডের নিউজপ্রিন্ট মিলের পাশের এসটিএস পরিদর্শন করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মোস্তফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রূপসা শ্রম অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ‘পথ বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, ইউনেসকো-খুলনার সভাপতি নুরুল ইসলাম খান মিটু, ডা. রিফাত জাহান প্রমি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেক্রেটারি আরিফুল ইসলাম জুয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত