
খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে আহত মামুন মীর (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ ৩৯ দিন পর গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মামুন মীর উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানি বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে থেকে দুই যুবক মামুনকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁকে হত্যার উদ্দেশে গুলি করা হয়। গুলিটি তাঁর বাম চোখে বিদ্ধ হয়।
স্থানীয়রা প্রথমে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরের ক্ষতস্থানে ইনফেকশন ছড়ায় এবং মৃত্যুর আগ পর্যন্ত তাঁর আর জ্ঞান ফেরেনি।
গতকাল সোমবার রাতে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ ফাঁড়িসংলগ্ন মসজিদে আল আকসায় তাঁর জানাজা সম্পন্ন হয়। পরে বাগমারা দারুস সালাম জামে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতির সময় পুলিশ খবর পেয়ে সেখানে বাধা দেয়।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বা মৃত্যুর পরও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। পরিবারের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
ওসি আরও জানান, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষার্থীকে হেফাজতে
৫ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. ওসমান গনিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ওসমান গনি (৩২) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মির্জাপুর এলাকার জয়নুদ্দিনের ছেলে।
৬ মিনিট আগে
কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
২৪ মিনিট আগে
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন
৩১ মিনিট আগে