Ajker Patrika

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আফাজ উদ্দিন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার নগরীর টিভি ক্রস রোডে এ ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দিন একই এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নগরীর টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন তিনতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল আফাজ উদ্দিন। কাজ করার সময়ে অসাবধানতাবশত তিনতলা থেকে পড়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আহত হন।

পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। দুপুরের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত