Ajker Patrika

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২৩: ১১
রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রবি নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে লবণচরা থানার তোতার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বেলা ৩টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকার ডালমিল মোড়ে মাদক কারবারের বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত দুজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা রবি। পেশায় রিকশাচালক। রাত সাড়ে ৮টার দিকে রিকশার যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

রবির শ্বশুর জাবেদ বলেন, ছিনতাইকারী দুজন ছিল। তারা রবিকে আঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করা গেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মাদক কারবারকে কেন্দ্র করে সোনাডাঙ্গা থানার ডালমিল মোড়ে দুর্বৃত্তরা জাহিদুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে জখম করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুমেকে ভর্তি করেন। আহত জাহিদুল ইসলাম লবণচরা থানার মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখা জানায়, বেলা ৩টার দিকে কতিপয় দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর ডান পায়ের হাঁটুর নিচে কেটে যায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে বিষয়টি তারা অবগত নয় বলে এ প্রতিবেদককে জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত