
এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে ওই কেন্দ্রের হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি চলমান এসএসসি পরীক্ষার আর কোনো দায়িত্বে থাকতে পারবেন না বলে জানিয়েছেন ইউএনও।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা কলারোয়ার সোনবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস।
অব্যাহতি পাওয়া শিক্ষকের নাম জিয়াউল হক। তিনি উপজেলার সোনবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে হল সুপারের দায়িত্বে ছিলেন। জিয়াউল হক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক।
এ বিষয়ে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু আজকের পত্রিকাকে বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বাণিজ্য বিভাগের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা ছিল আজ। পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক স্কুলের মিটিং সম্পর্কে ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারের নজরে আসে। পরে তিনিই বিষয়টি ইউএনওকে জানান।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু আরও বলেন, পরে ওই শিক্ষককে ইউএনও অফিসে ডাকা হয়। ওই শিক্ষককে এই পরীক্ষার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বরত কোনো শিক্ষক-শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস রাখতে পারবে না এমন নির্দেশনা শুরু থেকেই ছিল। সেই নির্দেশনা উপেক্ষা করে মোবাইল ফোনে কথা বলার কারণে সোনবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক এবং ওই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত হল সুপার জিয়াউল হককে পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে উপজেলার সকল কেন্দ্রের পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে