
খুলনার কয়রা থেকে গৃহবধূ আয়েশাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তাঁর মা। তবে দেড় মাস পর গতকাল বৃহস্পতিবার তাঁকে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শুক্রবার তিনি খুলনা আদালতে জবানবন্দি দিলে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
পিবিআই সূত্র জানায়, গত ১১ জুলাই কয়রা থানার নাকশা গ্রামের আয়েশা খাতুনকে (৩৬) তাঁর স্বামী ইসলাম সরদারসহ তিনজন অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছে বলে অভিযোগ করেন আয়েশা খাতুনের মা আমেনা খাতুন। এ অভিযোগে ৩ আগস্ট খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন তিনি।
মামলায় বলা হয়, আয়েশার স্বামী ইসলাম সরদারসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে কয়রা থানার মসজিদকুড় ব্রিজের ওপর থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে আসামিরা আয়েশাকে হত্যা করে লাশ গুম করেছে।
পরে আদালত সিআর মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই আয়েশা খাতুনের অবস্থান শনাক্ত করে গতকাল তাঁকে উদ্ধার করে। আজ তাঁকে খুলনার আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।
পিবিআইয়ের তদন্ত ও ভুক্তভোগীর জবানবন্দি থেকে জানা যায়, আয়েশা খাতুনের সঙ্গে ইসলাম সরদারের ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে আয়েশা সংসার করবেন না বলে পরিবারকে জানান। কিন্তু বাবা-মা তাঁকে জোর করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। এ কারণে প্রায় দেড় মাস আগে স্বেচ্ছায় ঢাকায় গিয়ে আত্মগোপন করেন তিনি।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওই নারীর সংসারে মন বসে না। পরিবারের সদস্যরা জোর করে তাঁকে স্বামীর সংসারে পাঠালে তিনি ঢাকায় চলে যান। সেখানে তিনি মোবাইলও ব্যবহার করতেন না।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৪ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৭ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৪ মিনিট আগে