খুলনা জেলা কারাগারে হোসেন (২৫) নামের এক হাজতির মারপিটে সেলিম নামের (২৩) এক কয়েদি আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে কারাগারের অভ্যন্তরে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় ঠেকাতে গিয়ে আব্দুল কাদের নামের এক কারারক্ষী মারপিটের শিকার হয়েছেন।
খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হাজতি হোসেনকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারাগার সূত্র জানায়, বেলা সোয়া ২টার দিকে নির্ধারিত সময়ের আগে হাজতি হোসেনের সঙ্গে দর্শনার্থীরা দেখা করতে আসে। এ সময় হোসেন নিয়ম ভঙ্গ করে আগে দেখা করতে চাইলে হাজতি রাইটার সেলিমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন তাকে মারপিট শুরু করে। এতে সে আহত হয়। এ সময় আব্দুল কাদের নামের এক কারারক্ষী হোসেনকে ঠেকাতে গেলে সে তাকেও মারধর করে। পরে অন্য কারারক্ষীরা এসে হোসেনের হাত থেকে তাদের রক্ষা করে।
খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম বলেন, হাজতি হোসেনকে কারাগারের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি রাইটার সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কারাগারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি।’ হামলাকারী হাজতির বিরুদ্ধে কারা আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিলের মামলায় ১৪ বছর পর মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
২৮ মিনিট আগে