
ঝিনাইদহের কোটচাঁদপুরে গৃহপরিচারিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার গাবতলাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন রিকশাচালক ইসরাইল হোসেন, ইসমাইল হোসেন ও আব্দুল খালেক। তাঁরা কোটচাঁদপুর পৌর শহরের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকায় গৃহপরিচারিকার কাজ করেন। তিনি কোটচাঁদপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে ঢাকা থেকে কোটচাঁদপুর আসেন। রাতে বাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান তিনি। রাতে খাবার খেয়ে ওই বাসাতেই শুয়ে ছিলেন। পরে রাতেই পূর্বপরিচিত ওই নারী বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। এ সুযোগে ওই চা-দোকানির স্বামী ইসরাইল হোসেন ঘরের তালা খুলে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় আরও দুই রিকশাচালক ইসমাইল হোসেন ও আব্দুল খালেককে ডেকে আনেন। তাঁরাও ধর্ষণ করেন ওই নারীকে।
এদিকে ঘটনার পরদিন গতকাল বুধবার ওই ভুক্তভোগী নারী কোটচাঁদপুর থানায় তিন রিকশাচালকের নামে মামলা করেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল মামুন বলেন, মামলার পর অভিযুক্ত তিনজনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পরিদর্শক আরও বলেন, গতকাল ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আজ গ্রেপ্তারদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে