ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত ব্যাচে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী সেশনজটে আটকে আছেন। চার বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে ছয় বছর। শিক্ষার্থীরা দ্রুত এই জটের নিরসন চেয়েছেন।
সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে পাঁচটি ব্যাচ অধ্যয়নের কথা থাকলেও বর্তমানে অনার্সে পাঁচ এবং মাস্টার্সে দুটিসহ মোট সাতটি ব্যাচ অধ্যয়নরত আছে। এতে শিক্ষার্থী আছেন প্রায় ৩৫০ জন। এ ছাড়া সর্বশেষ ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস এখনো শুরু হয়নি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের ল্যাব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নেওয়া হয়নি মাস্টার্সের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা।
বিভাগে শিক্ষক আছেন ১৭ জন। বর্তমানে ১০ জন শিক্ষক ক্লাস নেন। সাতজন শিক্ষক দেশের বাইরে আছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো ক্লাস-পরীক্ষা না নেওয়া, ফলাফল প্রকাশে ধীরগতি এবং শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেশনজটের গ্যাঁড়াকলে পড়েছেন শিক্ষার্থীরা। একাধিকবার সেশনজট নিরসনের দাবি জানানো হলেও সমাধান হয়নি।
সম্প্রতি সেশনজট নিরসনসহ বিভাগ সংস্কারের দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের সভাপতির কাছে ৯ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থীদের মূল দাবি হলো, সেশনজট নিরসনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে হবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার চার বছরের স্নাতক শেষ করতে ছয় বছর লেগেছে। এক বছর মেয়াদি মাস্টার্স শেষ করতে দুই বছর লাগছে। তাও শেষ হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল হক বলেন, ‘আমাদের বিভাগে সেশনজট আছে। সমস্যা সমাধানে শিক্ষার্থীরা আমার কাছে ৯ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। একাডেমিক কমিটির সভায় তাঁদের দাবি নিয়ে আলোচনা করব। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।

খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলম।
১ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
২৯ মিনিট আগে
পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
৪২ মিনিট আগে