নড়াইলের কালিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা আটক করে তাঁকে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলু কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে কালীনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে ধর্ম নিয়ে অনিমেষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন তিনি।
ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় অনিমেষ পালিয়ে যাওয়ার চেষ্টার করলে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে নড়াগাতী থানা-পুলিশে সোপর্দ করে।
কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ঘটনাকে ধৃষ্টতা আখ্যা দিয়ে অনিমেষের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অনিমেষকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে