খুলনার পাইকগাছা

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে বেড়িবাঁধ কেটে জমিতে লবণপানি প্রবেশ করানো নিয়ে এলাকার মানুষ ও চিংড়িঘেরের মালিকেরা মুখোমুখি অবস্থানে আছেন। তাঁরা পাল্টাপাল্টি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।
এলাকাবাসী বলছেন, চাঁদখালীতে শত শত বিঘা জমিতে ধান চাষের পাশাপাশি মিঠাপানির মাছ চাষ হয়। কিন্তু কতিপয় প্রভাবশালী ব্যক্তি জমিতে লবণপানি তুলে চিংড়ি চাষ করতে চান। গতকাল বুধবার লবণপানিতে চিংড়িচাষের পক্ষের লোকজন এই চাষের সুফল তুলে ধরে মানববন্ধন করেছেন।
অন্যদিকে মিঠাপানিতে মাছ ও ধান চাষের পক্ষের মানুষ আজ বৃহস্পতিবার মানববন্ধন করে জানান, তাঁরা জান দেবেন কিন্তু জমিতে লবণপানি তুলতে দেবেন না। তাঁরা জানান, শাহাপাড়া স্লুইসগেটের সামনে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে পাইপ ঢুকিয়ে লবণপানি তোলার পরিকল্পনা করা হচ্ছে। তাহলে শত শত বিঘা জমির বোরো ও আমন ধান, মিঠাপানির মাছ এবং গাছপালা মারা যাবে। তাতে করে কৃষকের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে।
অন্যদিকে চিংড়িঘেরের মালিকেরা বলছেন, শাহাপাড়া স্লুইসগেট দিয়ে পানি তুলে প্রায় ৬ হাজার বিঘা জমিতে লবণপানির চিংড়ি চাষ হয়। কপোতাক্ষ নদ খনন করে গেটের সামনে মাটি রাখা হয়। পানি নিষ্কাশনের জন্য ওই মাটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরানো হয়েছে। অল্প কিছু ধানের জমির অজুহাতে তাঁদের প্রায় ৬ হাজার বিঘা জমির চিংড়ি চাষের ক্ষতি করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
এ বিষয় চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ সরদার জানান, এখানে লবণপানি তুলে মাছ চাষ করলে গাছপালা, ধান ও মিঠাপানির মাছ মরে লাখ লাখ টাকার ক্ষতি হবে।
স্লুইসগেটের মাটি সরানোর ব্যাপারে জানতে চাইলে পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী রাজু হাওলাদার বলেন, শাহাপাড়া গেটটি উন্মুক্ত ছিল। কপোতাক্ষ নদ খননের ফলে গেটের মুখে মাটি ফেলা হয়। সেই মাটি অপসারণ করা হচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে