কুষ্টিয়ার মিরপুরে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়েছে। এতে একটুর জন্য রক্ষা পেয়েছেন ঘরে ঘুমিয়ে থাকা নাহিদ নামের এক যুবক। গতকাল রোববার রাতে মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক পালিয়ে গেছেন।
পিকআপ ভ্যানে চালকের সঙ্গে থাকা মিনারুল ইসলাম নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাতে মেহেরপুরের গাংনী থেকে ফাঁকা ড্রাম ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে চারজন পাবনার বেড়ায় মাছ আনতে যাচ্ছিলাম। গাংনী থেকেই ড্রাইভার ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। ব্যাপারটি বুঝতে পেরে খলিষাকুন্ডিতে গাড়ি থামিয়ে ড্রাইভারকে ঘণ্টাখানেক ঘুমানোর জন্য বলি।
মিনারুল ইসলাম আরও বলেন, খলিষাকুন্ডিতে ঘণ্টাখানেক ঘুমানোর পর রাত আড়াইটার দিকে মিরপুর বাজার পার হয়ে ডানে মোড় নেওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোশারফপুর এলাকায় সড়কের পাশে একটি বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘটনার পর চালক আহম্মদ আলী গাড়ি ফেলে পালিয়ে যান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘরে থাকা ২২ বছর বয়সী নাহিদ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সময় আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখতে পাই পিকআপ ভ্যানটি আমার ঘরের ভেতরে। কয়েকটি ইট আমার পায়ের ওপর পড়েছে। ঘরের ইটের দেয়াল ও খাটের একপাশ ভেঙে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।
বাড়ির মালিক হাফিজুল ইসলাম বলেন, পাশের ঘরেই আমি ঘুমিয়ে ছিলাম। অর্ধেক রাতে হঠাৎ পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ছেলের ঘরে ঢুকে পড়ে। একটুর জন্য ছেলেটা প্রাণে বেঁচে গেছে। আমি কৃষক মানুষ। যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমার নেই। এলাকাবাসী গাড়িতে থাকা লোকদের সঙ্গে কথা বলেছে। ক্ষতিপূরণ পেলে কিছুটা গুছিয়ে নিতে পারব।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার বিষয় লোক মারফত জানতে পেরেছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ পাইনি।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৪ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৫ ঘণ্টা আগে