
খাগড়াছড়ির রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার সোনাইপুল বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
স্থানীয় প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইপুল বাজারে ‘জননী মেডিকেল হল’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানে মজুত রয়েছে ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে মেয়াদোত্তীর্ণ বিপুল ওষুধ। এগুলোর মধ্যে অনেক প্যাকেট বহু আগেই বিক্রির অযোগ্য হয়ে পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ সময় দোকানের স্বত্বাধিকারী নুর হোসেন সোহাগকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ সব ওষুধ।
এ বিষয়ে ইউএনও কাজী শামীম বলেন, ওষুধ জীবনরক্ষাকারী উপাদান। কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের ফলে শারীরিক জটিলতা, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া—এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এ নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা প্রকাশ্যে বিষ বিক্রির মতো অপরাধ। এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
৩৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৩৮ মিনিট আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
১ ঘণ্টা আগে