খাগড়াছড়ির রামগড়ের সোনাইপুল বাজারে এক ব্যবসায়ীর চারটি গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুতের সন্ধান পেয়েছে প্রশাসন। অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি দায়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিম পাটোয়ারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একই অপরাধে ওই বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শুক্রবার বিকেলে আকস্মিক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ইখতিয়ার উদ্দীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়। অভিযানে সোনাইপুল বাজারের বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিম পাটোয়ারীর চারটি গুদামের সন্ধান পাওয়া যায়। চারটি গুদামে প্রায় ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়।
ইউএনও আরও জানান, ওই ব্যবসায়ীর কোনো ডিলার লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া ডিলারশিপের ব্যবসা অবৈধ। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্যই এভাবে বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছে। একই বাজারের মেসার্স আলমগীর স্টোর নামে আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করে অবৈধ মজুত পাওয়া যায়।
ইউএনও ইখতিয়ার বলেন, ডিলার লাইসেন্স ছাড়া ভোজ্য তেলের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং সয়াবিন তেলের অবৈধ মজুতের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় মেসার্স খাঁন ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন (৪৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।
৪ মিনিট আগে
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ হঠাৎ খসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের একটি ভবনের ক্যাপসুল লিফটের নিচ থেকে রংমিস্ত্রি মো. কিরণ মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কপাল ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ ও কীভাবে তিনি লিফটের নিচে পড়ে গেলেন, তা তদন্ত করছে পুলিশ।
৮ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।
১২ মিনিট আগে