খাগড়াছড়ি সদরে চেঙ্গী নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুজন মারা গেছে। একজন তরুণী, অপরজন কিশোরী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তরুণী ও কিশোরী হলেন ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকার রূপায়ণ চাকমার মেয়ে রিয়া চাকমা (২০) ও বিদেশি চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৪)। রিয়া চাকমা শারীরিক প্রতিবন্ধী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, রিয়া, পিয়াসিসহ পাঁচ মেয়ে চেঙ্গী নদীর পাড়ে শামুক সংগ্রহ করতে যায়। এ সময় রিয়া পানিতে পড়ে যান। তাঁকে বাঁচাতে নেমে পিয়াসিও ডুবে যায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে নদীতে জাল ফেলে ওই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।
২৯ মিনিট আগে
পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
চার কক্ষবিশিষ্ট পাকা বাড়ি, তিন বিঘা ফসলি জমি আর যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল—স্পষ্টতই সচ্ছল এক পরিবারের চিত্র। অথচ সরকারি কাগজে পরিবারটি ‘অসহায় ও দরিদ্র’। নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে এমনই অনিয়মের তথ্য মিলেছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েক মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগে