আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন যৌথ খামার গ্রামের পুনর্বাসন পাড়ার বাসিন্দা উচিংমং মারমা ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উচিংমং মারমা ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা বাড়িতে ছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের লাশ বাড়িতেই রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।

আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৪৮ জনের বিরুদ্ধে ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড থেকে নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ঋণের অর্থ আত্মসাতের মামলায়
৬ মিনিট আগে
গাইবান্ধা জেলা উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও তাঁদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। ফলে হাসপাতালে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছেন। এতে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগী ও স্বজনদের মধ্যে বাড়ছে আতঙ্ক।
৬ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট বাজারে ইজারা ছাড়াই খাস কালেকশনের টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সভাপতি ইদ্রিছ হায়দার নয়নের বিরুদ্ধে। ভূমি অফিসের দাবি, উপজেলা প্রশাসন তাঁকে এ দায়িত্ব দেয়নি। এ বিষয়ে ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।
৮ মিনিট আগে
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভায় ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানের পরও শেখ হাসিনার রাষ্ট্রকাঠামো ও সংবিধান বহাল রয়েছে। তিনি রাষ্ট্র পুনর্গঠন, গণঅভ্যুত্থানের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং আত্মসমালোচনার আহ্বান জানান।
১২ মিনিট আগে