খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
হাফসা আক্তার মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর মুসলিমপুর এলাকা থেকে নিখোঁজ হন। ওই এলাকার বাসিন্দা মেহেরাজ উদ্দিন পাটোয়ারীর সঙ্গে গত ১১ জুন পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়, হাফসা আক্তার মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল গ্রামের কেফায়েত উল্লাহ ও মুক্তা আক্তারের মেয়ে। তাঁর স্বামী মেহেরাজ উদ্দিন ১০ নম্বর এলাকার মৃত মহিউদ্দিন পাটোয়ারী ও সাফিয়া বেগমের ছেলে।
মেয়ের সন্ধানে মা মুক্তা বেগম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট বিকেলে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
হাফসার স্বামী মেহেরাজ উদ্দিন জানান, গত ২৫ আগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও হাফসার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মেয়েকে না পেয়ে অসহায় মা মুক্তা বেগম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্বজনদের পাশাপাশি তিনিও হাফসার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, হাফসার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডির পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
২০ মিনিট আগে
পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
৪৩ মিনিট আগে
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা...
১ ঘণ্টা আগে
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে