
খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ে হত্যায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন, টাকা চাইলে দাদি ও ফুফু বকাঝকা করায় সাইফুল তাঁদের হত্যা করেন বলে স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
২০ আগস্ট রাতে খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় মা আমেনা বেগম (৯০) ও তাঁর মেয়ে রাহেনা আক্তারকে (৩৫) গলা কেটে হত্যা করা হয়। ২২ আগস্ট রাহেনা আক্তারের ছেলে মো. হাসান রামগড় থানায় হত্যা মামলা করেন। গতকাল বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভোপালের মুহুরিগঞ্জ এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে রামগড় থানা-পুলিশ। গ্রেপ্তার সাইফুল আমেনা বেগমের বড় ছেলে মো. সাহাবুদ্দিনের ছেলে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ২০ আগস্ট রাতে সাইফুল দাদির বাড়িতে গিয়ে টাকা চাইলে দাদি আমেনা বেগম ও ফুফু রাহেনা আক্তার তাঁকে বকাঝকা করেন। ক্ষুব্ধ হয়ে গভীর রাতে সাইফুল দাদির ঘরে থাকা বাঁশ কাটার দা হাতে নিয়ে প্রথমে ফুফুর গলায় কোপ দেন এবং পরে একইভাবে দাদিকে হত্যা করেন।
এ জোড়া খুন নিয়ে বাগানটিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এমন নৃশংস ঘটনা আগে আমাদের এলাকায় ঘটেনি। আসামি ধরা পড়ায় স্বস্তি পেয়েছি, তবে হত্যার স্মৃতি সহজে মুছে যাবে না।’

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৬ ঘণ্টা আগে