
খাগড়াছড়ির মানিকছড়ি শহরের একটি ফার্নিচার তৈরির দোকান থেকে বিলুপ্ত প্রজাতির কিং কোবরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার সকালে দোকানের মালিক সাপের বাচ্চাটি দেখতে পেয়ে লাঠিচাপা দিয়ে ধরে প্লাস্টিকের বয়ামে ভর্তি করেন। খবর পেয়ে মানিকছড়ি রেঞ্জের বন কর্মকর্তা এসে সাপের বাচ্চাটি উদ্ধার করেন।
গত ২৬ আগস্ট উপজেলার গচ্চাবিল এলাকা থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি রেঞ্জের বন কর্মকর্তা মো. আবদুল হামিদ আজকের পত্রিকা বলেন, ‘উদ্ধার হওয়া সাপের বাচ্চাটি লম্বা প্রায় ২ দশমিক ৫ ফুট। কিং কোবরা ‘শঙ্খচূড়’ বা ‘রাজ গোখরা’ নামেও পরিচিত। এরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। এই এলাকায় এই প্রজাতির আরও সাপ থাকতে পারে।
বন বিভাগ জানায়, সাপের বাচ্চাটিকে অভয়ারণ্যে অবমুক্ত করা হবে। ২০১২ সালের বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ‘কিং কোবরা’ সংরক্ষিত প্রজাতি।

রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শেখ ফরিদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকো পার্কের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা....
১৭ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে নিজের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় আসামি বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা করেন মেয়েটির মা।
২১ মিনিট আগে
রাজধানীর গুলশান ও রামপুরার বনশ্রী এলাকায় দুই নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ বলছে, একজন গলায় ফাঁস দিয়ে ও অপরজনের অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে আজ রোববার দুজনেরই ...
২৫ মিনিট আগে
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
২৬ মিনিট আগে