ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো হুমায়রা (৩) ও নাহিয়ান (৪)। হুমায়রা ওই গ্রামের আশিকুর রহমানের মেয়ে এবং নাহিয়ান একই গ্রামের বাবুর ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে গিয়ে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তার দাদি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে ডোবায় নেমে খোঁজাখুঁজি করে নাহিয়ানের মরদেহও উদ্ধার করেন তাঁরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে হুমায়রা ও নাহিয়ান অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সিআইডির ভাষ্য, পার্থ সারথী হালদারসহ কয়েকজন পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করেন। কোম্পানির মালিকের স্বাক্ষরযুক্ত খালি চেকে প্রাপকের নাম পরিবর্তন করে ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর, গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে প্রতিষ্ঠানের হিসাবে জমা না দেওয়া...
৮ মিনিট আগে
রাজধানীর রমনা কালী মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
১০ মিনিট আগে
রাজধানীর চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।
১৩ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় মামলা হয়েছে। মামলায় এনসিপি, জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
১৮ মিনিট আগে