
ঝিনাইদহে ৪টি অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে চার ইটভাটা থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
বুধবার (২১ জানুয়ারি) সকালে শৈলকুপা উপজেলার কুমিরাদহ এলাকায় ২টি এবং দুধসর এলাকায় ২ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার দুধসর এলাকার মেসার্স শাহ ব্রিকস ও মেসার্স মিলন ব্রিকস, কুমিরাদহ এলাকার মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় ইটভাটা ৪টির কিলন এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকের কাছ থেকে ইটভাটা চালাবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করে মোট ২০ লাখ টাকা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানসহ অন্য কর্মচারীরা, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
১৭ মিনিট আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। গত বুধবারের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ভয়াবহ ঘটনা এই নৌ-রুটের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এবং অবকাঠামোগত দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
২৪ মিনিট আগে
হাওরাঞ্চলের এক ফসলি জমি রক্ষার শেষ ভরসা ফসল রক্ষা বাঁধ। প্রতিবছরের মতো এবারও নির্মাণ ও সংস্কারের কাজ হলেও কৃষকদের অভিযোগ, কাজ হয়েছে দায়সারা। সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক বাঁধ, এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নড়বড়ে ও দুর্বল কাঠামো নিয়ে পানির চাপ সামলাতে পারবে কি না, তা নিয়ে বাড়ছে শঙ্কা।
২৬ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) উপাচার্য শূন্য রয়েছে ১৫ দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। উপাচার্যের (ভিসি) স্বাক্ষরের জন্য আটকে আছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি
১ ঘণ্টা আগে