
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকার উদ্দেশে গ্রামের বাড়ি ছেড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১টা ২০ মিনিটে ওসমান হাদির ছোট বোন মাসুমা ও তাঁর স্বামী আমির হোসেন হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
পরিবার সূত্রে জানা যায়, ওসমান হাদির বৃদ্ধ মা, স্ত্রী ও একমাত্র সন্তান দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাড়িতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকে।
হাদির স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তাঁরা হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসী এই বিপ্লবীকে শেষবারের মতো দেখার দাবিও জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি আজ সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
১২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের লাশ অবশেষে কুমিল্লার হোমনায় এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগে
আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পর আর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
২৬ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাঁদের তিন সন্তান রয়েছে।
৯ ঘণ্টা আগে