
যশোরে ভৈরব নদ অপরিকল্পিতভাবে খননের অভিযোগ করে অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলং শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছে। আজ সোমবার সকালে নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান।
লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, নদের দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। লংবুম দিয়ে খননকাজ বন্ধ করা। ড্রেজার মেশিন দিয়ে পরিকল্পিতভাবে নদে খনন অব্যাহত রাখা। নদীবন্দর এলাকায় নদের দুই তীরে গাইড ওয়াল নির্মাণ করা। কাজ চলাকালীন কোনো শ্রমিক দুর্ঘটনায় পড়লে তাঁর চিকিৎসা ব্যয় ওই ঘাটমালিক ও বন্দর কর্তৃপক্ষের বহন করা। নদের মধ্যে জেটি নির্মাণ বন্ধ করা। ভৈরব সেতুর নকশা সংস্কার করে পানির স্রোতোধারা ফিরিয়ে আনা। প্রতি ঘাটে নারী-পুরুষ শ্রমিকের জন্য নামাজের স্থান ও পৃথক টয়লেটের ব্যবস্থা করা।
বক্তব্যে আরও বলা হয়, নদের যে স্থানে বালুর সন্ধান মেলে, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সেখানে খনন করে। অপরিকল্পিত খননের কারণে ভৈরব নদ আজ মৃতপ্রায়। নদ খননকাজের সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে। নদের অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে শ্রমিকেরা রাজপথে নেমে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল, কার্যকরী সভাপতি একরাম ফারাজী, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বর্তমান সহসভাপতি নুর ইসলাম খান, জাহাঙ্গীর হোসেন, হাবিল শেখ, আবু বক্কার, মাসুদ রানা, নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, গোলাম কিবরীয়া, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাকির শেখ, রিপন খাঁ, প্রদীপ কুমার মণ্ডল, সিরাজুল ইসলাম, মামুন ফারাজী, কোষাধ্যক্ষ শের আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সন্দীপ কুন্ডু, শ্রম ও আইনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান মামুন, দপ্তর সম্পাদক সুখেন্দু মল্লিক, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক বদিয়ার রহমান, প্রচার সম্পাদক আরব আলী খন্দকার, আতাউর রহমান, সোহেল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক অলিয়ার রহমান, সহক্রীড়া সম্পাদক কামরুল ফকির, কার্যকরী সদস্য কার্তিক মল, নজরুল ইসলাম, সাহেব আলী, ইউসুফ আলী শেখ, মনোয়ার হোসেন, শামিম হোসেন জিতু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মজুদখালী খাল থেকে আফরাঘাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নওয়াপাড়া নদীবন্দরের সীমানা। বিআইডব্লিউটিএর ৯টি ও ব্যক্তিমালিকানাধীন ১২০টি ছোট-বড় ঘাট রয়েছে। এ ঘাটগুলোর সঙ্গে প্রায় ২৫ হাজার হ্যান্ডলিং শ্রমিক জড়িত রয়েছেন। এ ছাড়া ৪০ জন আমদানিকারক ও সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সরকারিভাবে এ বন্দর থেকে প্রতিবছর শত শত কোটি টাকার রাজস্ব আদায় হয়।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে