
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। আজ দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে মাসদার হোসেন মামলার উদাহরণ দেওয়া হয়। তবে মাসদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়ে তুলতে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।’
তিনি আরও বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কিন্তু বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে। তবে জুলাই সনদ আদেশের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, ‘মারতে চান, মেরে ফেলেন। তারপরও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির পর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি এ ম
৬ মিনিট আগে
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীকাল সকাল থেকে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা হবে। জামায়াতে ইসলামীর কোনো কর্মীকে যদি উপজেলা মাঠে পাই, হাত-পা ভেঙে দেওয়া হবে।’
২১ মিনিট আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২৭ মিনিট আগে
চারদিকে থইথই পানি। এরই মধ্যে দাঁড়িয়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। হাওরের মধ্যে নির্মিত বিদ্যালয়টির আশপাশের পথঘাট বর্ষার পানি বৃদ্ধির কারণে ডুবে গেছে। ফলে দূরদূরান্ত থেকে শিশুশিক্ষার্থীদের নৌকা বেয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে এখানে ক্লাস করতে আসতে হচ্ছে।
৭ ঘণ্টা আগে