যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৬৭০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল করা বিষয় থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন।
আজ রোববার সকালে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী। পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ শিক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পায় ১৫ হাজার ৪১০ শিক্ষার্থী। বোর্ডের ফলাফলে সন্তুষ্ট না হয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করে ৪৯ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী।
আজ সেই পুনর্নিরীক্ষণের ফলাফলে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৮৭ জন। নতুন করে পাস করা ১৮৭ জনের মধ্যে ২৩ জন ‘এ’ গ্রেড, ৩৩ জন ‘এ’ মাইনাস, ২৩ জন ‘বি’ গ্রেড, ৩৪ জন ‘সি’ গ্রেড ও ৭৪ জন ‘ডি’ গ্রেড পেয়েছে। নতুন করে ২৭১ জন জিপিএ-৫-প্রাপ্তদের মধ্যে ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন। ‘এ’ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন। ‘বি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে দুজন। ‘সি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। এ ছাড়া ‘এ’ মাইনাস থেকে ‘এ’ গ্রেড পেয়েছে ১৩৩ জন। ‘বি’ গ্রেড থেকে ‘এ-মাইনাস’ পেয়েছে ৫৫ জন। ‘বি’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছে তিনজন। ‘সি’ থেকে ‘বি’ গ্রেড পেয়েছে ১৩ জন। ‘সি’ থেকে ‘এ-মাইনাস’ পেয়েছে চারজন। ‘ডি’ থেকে ‘সি’ গ্রেড পেয়েছে চারজন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষণের রেজাল্টে পরিবর্তন আসে। সব শিক্ষক সমান নন। কিছু কিছু শিক্ষক দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছেন। তা ছাড়া এবার প্রশ্নপত্র নিয়েও কিছু সমস্যা ছিল। কিছু প্রশ্নে উত্তর চারটিই ওপেন ছিল। কিন্তু খাতা মূল্যায়নের শিক্ষক সেদিকে খেয়াল না রেখে ভুল নম্বর দিয়েছেন। এবার অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল, সেটাই দেওয়া হয়েছে।
তিনি বলেন, যেসব শিক্ষক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন; তাঁদের বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের খাতা মূল্যায়নে বাতিল করা হবে।

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
৪০ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
১ ঘণ্টা আগে
শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
২ ঘণ্টা আগে