ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন শেষে বেনাপোল বন্দর দিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হবে আমদানি-রপ্তানি বাণিজ্য। আজ রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
জানা যায়, বেনাপোলের বিপরীতে ভারতে বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন ছিল আজ। নির্বাচনের কারণে ভারতে সরকারি ছুটি থাকায় ও নিরাপত্তার স্বার্থে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে।
অপরদিকে, বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। আগামীকাল সকাল থেকে বাণিজ্য শুরু হলে পণ্যজট কমতে শুরু করবে।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পৌরসভা নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকেরা তাঁদের ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গিয়েছিলেন। তাই আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল সকাল থেকে আবার স্বাভাবিকভাবে কার্যক্রম চলবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ব্যবসায়ীরা যাতে তাঁদের পণ্য দ্রুত খালাস করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে