
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন পর্ষদ’ নিরঙ্কুশ জয় পেয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী বিরতিহীন ভোট গ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের ২০টি পদের মধ্যে সংস্কার ও উন্নয়ন পর্ষদ প্যানেল ১৭টি পদে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ মাত্র তিনটি পদে জয়ী হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে প্রার্থী ও ভোটাররা যশোর ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। রাত ১২টা পর্যন্ত প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, ৩ হাজার ২৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২ হাজার ৭৭ জন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৭৫ দশমিক ৯৭ শতাংশ। মোট তিনটি কেন্দ্রে ৪৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
বিজয়ী প্রার্থীদের তালিকা ও প্রাপ্ত ভোট
বিপুল ভোটে বিজয়ী ‘সংস্কার ও উন্নয়ন পর্ষদে’র প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন কাসেদুজ্জামান সেলিম।
প্যানেলটির অন্য বিজয়ীরা হলেন—রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১ ভোট), এ জেড এম সালেক স্বপন (১১৫৩), ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুনু (১১০৫), শাহনাজ পারভীন (১১০১), মো. জিল্লুর রহমান (১০৯১), মাহমুদ হাসান বুলু (১০৬৮), শেখ জুলফিকার আলী (১০৫৩), মো. শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), মো. এমবান সাদিক (১০২৬), এস এম মোস্তাফিজুর রহমান কবির (৯৯৫), আবুল কায়েস (৯৮২), মো. আলমগীর হোসেন (৯৮০), হাবিবুর রহমান (৯৭৯) ও শাহাবুদ্দিন আহমেদ সাবু (৯৪৪)।
অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী তিনজন হলেন—আনিসুজ্জামান পিন্টু (১০০৬), নাসির উদ্দীন মিঠু (১০৭০) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি গোলাম হোসেন ও তাঁর সহযোগীরা ধান কাটতে বাধা দিচ্ছেন। পাশাপাশি ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে ভোগান্তিও
৪ মিনিট আগে
পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিয়ে দিতে চাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে লিপি (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিপি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
৭ মিনিট আগে
বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী জানান, দুটি প্লটে ইতিমধ্যে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একটি প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলসংক্রান্ত সমস্যা আছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগ কার্যক্রম বাড়ানো হবে।
২৫ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরের ২৪টি বিহারি ক্যাম্পে গত ১১ বছরে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকারও বেশি। একসময় এসব ক্যাম্পের বিদ্যুৎ বিল পরিশোধ করত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব স্বীকৃতির পর ধীরে ধীরে সেই ব্যবস্থা বন্ধ হওয়ায় দিনে দিনে বাড়ছে বকেয়ার হার।
৩৩ মিনিট আগে