মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে বৃন্তিলা পাল (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে স্বজনরা নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন। বৃন্তিলা উপজেলার চিনাটোলা গ্রামের দেবকুমার পালের মেয়ে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনদের দাবি, মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে বৃন্তিলা আত্মহত্যা করেছেন।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বৃন্তিলা লেখাপড়া ছেড়ে মোবাইল ফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ে। বুধবার রাতে এ নিয়ে তার মা অলোকা পাল বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ দেয় বৃন্তিলা। রাতে খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে স্বজনরা বৃন্তিলাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।
এই ঘটনায় আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে বৃন্তিলার ছাত্রীর কাকা সুকুমার পাল বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঁদাবাজির মামলায় আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ...
৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৪ মিনিট আগে
যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন এই মামলা দায়ের করেন।
৪৩ মিনিট আগে