যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে।
বর্ষীয়ান এই রাজনীতিক দীর্ঘদিন ন্যাপ (মোজাফফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন। তিনি যশোর পৌরসভার নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির একজন বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মাস্টার নূর জালাল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মৃতদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়।
মাস্টার নূর জালাল মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং পরে কারাভোগ করেন। তিনি জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন। মাস্টার নূর জালাল শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই নেতা ১৯৭১ সালের আগে কৃষক সমিতির সঙ্গে গ্রামে সংগঠন গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার পর মাস্টার নূর জালাল ঠিকাদারি ব্যবসা শুরু করেন। যশোর শহরের নাগরিক সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন পরিচালনা করেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছে।
১৫ মিনিট আগে
আজ রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আতিক হোসাইন। তিনি উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
২১ মিনিট আগে
শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজারের পাশে গেলে অন্ধকার স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে হামলা চালায়।
২৩ মিনিট আগে
সিলেটে চা-বাগানে ঘুরতে আসা এক তরুণীকে উত্ত্যক্ত ও হেনস্তা করেছে বখাটেরা। হেনস্তার সময় ওই তরুণী নিজেই তাঁর ফেসবুক পেজে লাইভ করেন। শনিবার (৩০ মে) সিলেট নগরীর গোয়াবাড়ির আলী বাহার চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে