Ajker Patrika

নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ

যশোর প্রতিনিধি
নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। আছিয়া ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় চোরেরা ঘরে ঢোকার পর আছিয়া বেগম বিষয়টি টের পেলে তারা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।

নিহত আছিয়া বেগমের মেয়ে পান্না বেগম বলেন, তাঁর বাবার মৃত্যুর পর মা ও খালা দুজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার খালা তাঁর এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন।

ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে প্রতিবেশীরা দেখেন, বসতঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত