
যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
এর আগে ৯ আগস্ট ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে দেন ওই গৃহবধূ।
ভুক্তভোগী নারী জানান, তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন মুবায়দুল। ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারেন তিনি। শব্দে ঘুম ভেঙে বাইরে এলে মুবায়দুল ওই গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নিজেকে রক্ষা করতে ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন। তখন ওই যুবকের চিৎকার শুনে ওই গৃহবধূর স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন ছুটে এলে মুবায়দুল পালিয়ে যান। পরে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
২১ মিনিট আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
২৬ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
১ ঘণ্টা আগে