
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে নেত্রকোনা, বাগেরহাট, চট্টগ্রাম, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার নারী ও পুরুষ রয়েছেন।
দেশে ফেরার পর তাদের গ্রহণ করে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। সংস্থাগুলো তাদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এসব বাংলাদেশি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আইনি জটিলতার কারণে তাদের তামিলনাড়ুর বিভিন্ন হোমে রাখা হয়। সেখানে কেউ নয় মাস, আবার কেউ দুই বছর পর্যন্ত অবস্থান করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।
দেশে ফেরা ব্যক্তিদের অভিযোগ, দালালদের মাধ্যমে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নেওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পর তারা পুলিশের হাতে আটক হন। এ ছাড়া ভালো চাকরির আশ্বাস কিংবা প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে নারী ও কিশোরীদের ভারতে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মানবপাচার প্রতিরোধে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন কাজ করলেও পাচার পুরোপুরি বন্ধ হয়নি। পাচারের শিকার অনেককে ভারতে নিয়ে বিক্রি করে দেওয়া এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ভারতীয় পুলিশ ৪৭ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে। তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে মোট ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান বলেন, ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৪৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করেছে।

অভিযোগ রয়েছে, চলতি বছরের জুলাই মাসে রাসেল তাঁর সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি তৈরি করেন। পরে সেসব ছবি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক সরবরাহকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
৪২ মিনিট আগে
সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুমন মিয়া (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে