যশোরের মনিরামপুরে পলি খাতুন (৩৩) নামের এক হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পলির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহত পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। এ ঘটনায় তাঁর ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার মাসনা মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম। গতকাল শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও পলির সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ গিয়ে ঘর থেকে পলির রক্তাক্ত লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে। মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, হিজড়া খুনের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। খুনের রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে পলির দলনেতা নিপা হিজড়া বলেন, ‘পলি আমার সন্তানের মতো ছিল। সে আয় করে আমাকে খাওয়াত। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই। খুনির কঠিন শাস্তি চাই।’

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে