
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় গত বছরের ৩০ নভেম্বর। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। কবে ফল প্রকাশ করা হবে, সে বিষয়েও বার কাউন্সিল কিছু জানাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষানবিশ আইনজীবীরা।
বুধবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের পর অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
লিখিত বক্তব্যে শিক্ষানবিশেরা বলেন, নিয়ম অনুযায়ী প্রতিবছর দুটি তালিকাভুক্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ২০২৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২৪ সালে কোনো পরীক্ষা হয়নি। এতে প্রার্থীদের এক বছর অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে।
তাঁরা জানান, গত বছরের ২৫ এপ্রিল এমসিকিউ, ২৮ জুন লিখিত ও ৩০ নভেম্বর ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু ভাইভা শেষ হওয়ার তিন মাস পার হলেও ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেয়নি বাংলাদেশ বার কাউন্সিল।
দীর্ঘসূত্রতার কারণে তাঁরা আদালতে পূর্ণাঙ্গভাবে আইনচর্চা করতে পারছেন না বলে অভিযোগ করেন। তাঁদের ভাষ্য, পেশাগত পরিচয়হীনতা, আর্থিক সংকট ও মানসিক চাপে দিন কাটাতে হচ্ছে। যে সময়ে তরুণ আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, সে সময়ে ফলাফলের অপেক্ষায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।

ঢাকা বার অ্যাসোসিয়েশনের শিক্ষানবিশ আইনজীবী নীলিমা মজুমদার বলেন, ‘গত বছরের নভেম্বরে আমি ভাইভা পরীক্ষা দিয়েছি। তিন মাস পার হয়েছে, এখনো আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়নি। আমি জানতে চাই, কেন প্রকাশ করা হয়নি। কেন এখনো প্রকাশ করা হচ্ছে না। আমি জানি না, আমি পাস না ফেল করব। আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে। কেন আমাদের সঙ্গে এই বৈষম্য। আমাদের রেজাল্ট রেডি। কেন প্রকাশ করা হচ্ছে না। আজই রেজাল্ট চাই। একটি বার ভাইভা রেজাল্ট দিতে কি তিন মাস সময় লাগে। কেন যৌক্তিক কারণ ছাড়াই বিলম্ব করা হচ্ছে। এখন আমাদের কোর্ট অঙ্গনে থাকার কথা। কিন্তু ভাগ্যের কী পরিহাস, আমরা এখন প্রেসক্লাবে দাঁড়িয়েছি ভাইবার রেজাল্ট প্রকাশের দাবিতে। এমনিতেই আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার ও লাঞ্ছনার শিকার। আমরা টানা ২-৩ বছর বই পড়ে ভাইভা পর্যন্ত এসেছি। অনেকে ৫-৬ বছর পড়ে এই পরীক্ষায় ভাইভা পর্যন্ত এসেছে। আমাদের রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না। আমাদের অপরাধ কী?’
অতীতে ভাইভা শেষ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই ফল প্রকাশের নজির রয়েছে উল্লেখ করে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, মাসের পর মাস বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। এ পরিস্থিতি শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনেই নয়, ভবিষ্যৎ আইন অঙ্গনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলন থেকে শিক্ষানবিশ আইনজীবীরা সম্মানের সঙ্গে বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বার কাউন্সিল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
২ ঘণ্টা আগে