
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তিনি ফুলবাড়িয়ায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন।
উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইলে মোতালেব ড্রাইভারের বাড়িতে বসে ব্র্যাকের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের দলের বক্তব্য শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও অবহিত হন। এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করতে এসেছেন। এটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না। দলের লোকজনের সেখানে যাওয়া নিয়ে আগে থেকে নিষেধাজ্ঞা ছিল।
ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্বস্বীকৃত ব্যবস্থা। এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনা মূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রচেষ্টা।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে