
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে তিন ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকেরা। এতে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
এর আগে শ্রমের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
কর্মবিরতির ফলে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয় এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা দেয়। এতে পণ্যজট সৃষ্টি হওয়ার পাশাপাশি রাজস্ব আহরণেও নেতিবাচক প্রভাব পড়ে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
জানা যায়, বন্দরটির ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজ ও হোসনে আরা এন্টারপ্রাইজের অধীনে প্রায় ২ হাজার শ্রমিক পণ্য খালাসের কাজে নিয়োজিত। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের মজুরি তুলনামূলকভাবে কম এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করা হয় না।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ না থাকা এবং দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় শ্রমিকেরা কর্মবিরতিতে যেতে বাধ্য হন।
পরে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পর বেলা ১১টার দিকে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। শ্রমিকনেতারা জানান, জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে।
বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়েছে।
বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

একদিকে লোডশেডিং অন্যদিকে গ্যাস-সংকট—এভাবেই ভুগছে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকারখানা। গ্যাস কিংবা বিদ্যুৎ না পেয়ে কারখানা বন্ধ হয়ে যায়নি; তবে কোনো কোনো কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কারখানামালিকেরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সব ক্ষেত্রে সমস্যা....
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১ ঘণ্টা আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে