
‘আমার বাবা একজন ভ্যানচালক। চর এলাকায় ভ্যান চালিয়ে কষ্টে ছয়জনের সংসার চালান। চার ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হয়। অনেক কষ্ট করে অনার্স-মাস্টার্স শেষ করেছি। এখন চাকরিটা পেয়েও যদি নিয়োগপত্র না পাই, তাহলে আমরা কোথায় যাব।’
কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন জামালপুর সদর উপজেলার আমির হোসেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও এখনো নিয়োগপত্র পাননি তিনি। শুধু আমির নন, একই অবস্থায় আছেন জামালপুরের আরও ৫০ জন নিয়োগপ্রত্যাশী।
নিয়োগপত্রের দাবিতে আজ বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশনে বসেছেন তাঁরা। বেলা সাড়ে ১১টা থেকে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থী।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। দ্বিতীয় ধাপে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলে একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি।
অনশনে থাকা নিয়োগপ্রত্যাশী শামীমা ইয়াসমিন সুমি বলেন, ‘এই চাকরি না হলে আমার চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে যাবে। তখন আমি কী করব? আগামীকাল ১ অক্টোবর যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাঁরা চাকরিতে যোগ দেবেন। তাঁদের সঙ্গে আমরাও বিদ্যালয়ে যোগ দিতে চাই।’
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় এসব প্রার্থীর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের দাবি, একই নিয়োগ প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত অন্যদের সঙ্গে তাঁদেরও নিয়োগপত্র দিয়ে ১ অক্টোবর বিদ্যালয়ে যোগদানের সুযোগ দেওয়া হোক।
এ বিষয়ে জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান বলেন, ‘ঢাকায় মিটিংয়ে রয়েছি। বিষয়টি সমাধান হলে একসঙ্গে সমাধান হবে।’

মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে তিনি দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার দাবি করে সারসংকট নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন।
৩ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজ থেকে অবৈধভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
১৬ মিনিট আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সুরমা নদীর উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি...
১৬ মিনিট আগে