সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসান সুস্থ হয়ে উঠেছেন। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল।
জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে গত ৫ মে রাতে নেতা কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করছিলেন সংসদ সদস্য ও চিকিৎসক মুরাদ হাসান। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়লে কপাল ফেটে যায় মুরাদ হাসানের। এতে তিনি গুরুতর আহত হন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিকেল টিম তাঁর চিকিৎসা সেবা শুরু করে। এতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।
গত বছর ঢাকাই চলচ্চিত্রের এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের মোবাইল ফোনের কথোপকথন ফাঁস হলে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় মুরাদ হাসানকে। এরপর অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। সম্প্রতি তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মারা গেলে তাঁর জানাজায় অংশ নিলে জনসম্মুখে দেখা যায় মুরাদকে। তারপর থেকে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতেই থাকছেন তিনি।
সরিষাবাড়ীর নিজ বাড়ির বৈঠকখানায় গত ৫ মে রাতে নেতা কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান। হঠাৎ বৈঠকখানার একটি সিলিং ফ্যান নিচে খুলে পড়লে ফ্যানের পাখার আঘাতে তাঁর কপাল ফেটে যায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাসহ একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে তাঁর চিকিৎসা শুরু করেন। এতে ধীরে ধীরে সেরে ওঠেন তিনি।
এ ব্যাপারে মুরাদ হাসানের প্রতিনিধি ও পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ‘বৈঠকখানার সিলিং ফ্যানের পাখার আঘাতে তাঁর কপাল ফেটে যায়। চিকিৎসা নিয়ে তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন।’

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১১ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪২ মিনিট আগে