Ajker Patrika

জামালপুরে অপহরণ-ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি 
জামালপুরে অপহরণ-ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
আসামিদেরকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক মামলায় এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমান নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ টাকা এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বকশীগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, ইসলামপুর থানার অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত