
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘যাঁরা ২০১৮ সালের বিখ্যাত লাইলাতুল ইলেকশন বা রাতের ভোটের দায়িত্বে ছিলেন তাঁদের প্রত্যেককে অপসারণ করা হয়েছে।’
আজ শনিবার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় পুলিশ প্রশাসন, নির্বাচন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ফাওজুল কবির বলেন, ‘এবার নির্বাচনে যাঁরা দায়িত্বে থাকবেন, তাঁরা নূরুল হুদার (সাবেক সিইসি) কথা চিন্তা করবেন। যাঁরা ২০১৮ সালে রাতের ইলেকশন করে মনে করেছিলেন, আমরা তো পার পেয়ে গেছি। তাঁরা অনেকেই অতিরিক্ত সচিব হয়ে গেছেন। নানা রকম সুবিধা পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাঁদের শেষ রক্ষা হয় নাই। কারণ হচ্ছে, আমরা সবাই খুব শক্তিহীন মানুষ। আমাদের আসল শক্তিটা হচ্ছে জনগণের কাছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘এখনো শুনতে পারছি—নির্বাচনে কে জিতবে না জিতবে, কার জোর বেশি না বেশি। এটা যাচাই করা সরকারি কর্মকর্তার কাজ না। আমাদের ধারণা অমুক জিতবে, সুতরাং এখন থেকে তার ইয়ে করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এবারের নির্বাচন ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কী পারবে না, এটা নির্বাচন কমিশন নির্ধারণ করবে। এটা প্রধান উপদেষ্টা বলেছেন। আমরা জানি ওই দলের একটা জনসমর্থন আছে। তাঁরা কাকে ভোট দেবেন আপনি জানেন না, আমরা কেউ জানি না।’
যাঁদের বয়স ১৮ থেকে ৩৫ তাঁদের নিয়ে সবচেয়ে বড় অনিশ্চয়তা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তাঁরা গত ১৬ বছর ভোট দিতে পারেন নাই। তাঁরা কাকে ভোট দেবেন, আপনি-আমি জানি না। এই জন্য মেহেরবানি করে বলি, কে জিতবে না জিতবে—এটা সরকারি যাঁরা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তাঁদের নির্ধারণের কাজ না। যে-ই জিতুক, তাঁর সঙ্গেই আমাদের কাজ করতে হবে। কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যিনি নির্বাচিত হবেন, তাঁর সঙ্গে কাজ করাই আমাদের কাজ। নির্বাচনের দায়িত্বটা কঠিন দায়িত্ব। কঠিন অগ্নিপরীক্ষা জাতির জন্য। এটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। যদি না হয়, তাহলে নূরুল হুদার যে পরিণতি হয়েছে, সেই পরিণতি হবে। আগের ডিসি-এসপিদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৭ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৩৮ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে