
সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের। গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে বৈঠকখানার সিলিং ফ্যান আছড়ে পড়লে কপাল ফেটে যায় তাঁর। এতে তিনি গুরুতর আহত হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও এমপির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান এমপি। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান এমপির মাথার ওপর আছড়ে পড়ে। এতে তাঁর কপাল ফেটে যায়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা দেবাশীষ রাজবংশী জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পান তিনি। পরে হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি তাঁর নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
গত বছর মোবাইল ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নিয়ে বেফাঁস কথা বলে ভাইরাল হন মুরাদ হাসান এমপি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। দেশের মাটিতে ঠাঁই হবে না ভেবে তিনি পাড়ি জমাতে চান কানাডায়। সেখানেও ঢুকতে পারেননি তিনি। অবশেষে নানা বন্দর ঘুরে দেশে ফিরতে বাধ্য হন তিনি।
এরপর থেকে অনেকটা আত্মগোপনে থেকে যান তিনি। তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের জানাজায় তাঁকে ফের জনসম্মুখে দেখা যায়। চাচার জানাজা ও দাফন শেষে ফের ঢাকায় ফিরে যান তিনি। কিছুদিন পর নানা বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মানসিকভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান চলতি বছরের জানুয়ারীতে এমপি মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি ছেড়ে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে চলে আসেন। সেখান থেকে হারানো ক্যারিয়ার ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছিলেন এমপি মুরাদ।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১০ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪১ মিনিট আগে