
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জ থেকে সিলেটে নেওয়ার পথে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে নিহতেরা হলেন— জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩০) ও সিরাজ মিয়া।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট পাঠানো হয়। বাকি আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।

টাঙ্গাইলে ৮১টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ওষুধ সংকট দেখা দিয়েছে। গেল ১৫ মাসে কেন্দ্রগুলোতে কোনো প্রকার ওষুধ সরবরাহ করা হয়নি। তিন মাস ধরে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ বন্ধ। তবে কয়েকটি কেন্দ্রে একটি করে কিটবক্স বরাদ্দ দেওয়া হয়েছে। তাতে ১৫টি প্যারাসিটামল সিরাপ, ১০টি এমক্সিসিল সিরাপসহ...
২ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত বগুড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপ রয়েছে। অভিযোগ উঠেছে, দাম নিয়ে বিরোধের জেরে বিএমডিএর নলকূপের অপারেটর কৃষকদের জমিতে পানি দেননি। পানির অভাবে অন্তত ৪০ বিঘা জমিতে এবার ধান চাষ করা যায়নি।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে অজ্ঞাত অস্ত্রধারীদের ব্রাশফায়ারে নিহত হয়েছে এক যুবক। নিহত যুবকের নাম মো. হাসান প্রকাশ রাজু (২৪)। তিনি রাউজানের কদলপুর এলাকার আবুল কালামের ছেলে।
৪ ঘণ্টা আগে
গতকাল বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানাধীন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশের শয়নকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছয় ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগে