
হবিগঞ্জে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। নিজ বাসা থেকে টাকা চুরির ঘটনায় থানার গাড়িচালকের ঘরে তল্লাশি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ খবর জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর ওসি নূরে আলমের বাসা থেকে দুই দফায় প্রায় চার লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে থানার পিকআপচালক ওয়াসিমের বাসাতে সেকেন্ড অফিসার বিমল চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালান ওসি।
চালক ওয়াসিম জানান, ওসির নির্দেশে তাঁর ঘরের সব জিনিসপত্র তছনছ করা হয়। তিনি এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন, যা গতকাল শুক্রবার রাতে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে ওয়াসিম দাবি করেন, তিনি কোনোভাবেই চুরির সঙ্গে জড়িত নন। প্রয়োজনে ঘরের প্রতিটি অংশ তল্লাশি করে প্রমাণ দিতে প্রস্তুত আছেন। একই সঙ্গে তিনি ওসির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর কথাও বলেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওসি নূরে আলমের মাসিক বেতন কত এবং তিনি কীভাবে নগদ কয়েক লাখ টাকা ঘরে রাখলেন, তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ডিউটি অফিসার মৃদুল জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ওসি নূরে আলম সিসি (ক্লোজড সাসপেনশন সেন্টার) নিয়ে সিলেট রেঞ্জ অফিসে চলে গেছেন। হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্তের জন্য ওসি নূরে আলমকে প্রত্যাহার করা হয়েছে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
২ ঘণ্টা আগে