
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। শনিবার সকালে চরগাঁও এলাকার পরিত্যক্ত জমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, নুরুজ্জামানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার দেখতে চান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৩৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
৪২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
১ ঘণ্টা আগে
খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..
১ ঘণ্টা আগে