
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (৩ জুন) সকালেই পার্কের প্রবেশদ্বারে একটি কাগজে লিখে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।
ওই নোটিশের কাগজে লেখা হয় অনিবার্য কারণবশত সাভানা পার্ক বন্ধ থাকবে। তবে কবে নাগাদ খুলবে বা কি কারণে বন্ধ সেটি সেখানে উল্লেখ করেনি কর্তৃপক্ষ।
এ বিষয়ে কথা বলতে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেও বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। কোনো কর্তৃপক্ষের যোগাযোগের মোবাইল নম্বরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জমি বিভিন্ন মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে বেনজীর আহমেদের বিরুদ্ধে।
গত ১ জুন সাংবাদিকদের এ বিষয়ে এলাকাবাসী সাক্ষাৎকার দিলে ওই দিন রাতেই তাদের ওপর হামলা চালানো হয়। এলাকাবাসীর অভিযোগ পুলিশের লোকজন এই হামলা চালিয়েছে। হামলায় চারজন আহত হন।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।
৭ মিনিট আগে
নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের সাপে কাটার ঘটনা বেশি ঘটে। সাপের ছোবলের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
১৯ মিনিট আগে