
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র গতকাল মঙ্গলবার ফাঁস করে দেন। এ ঘটনায় আজ বুধবার উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানদা চাঁদ উপজেলা শিক্ষা দপ্তর থেকে প্রশ্নপত্র এনে তাঁর কার্যালয়ের টেবিলে রাখেন। সহকারী শিক্ষক রঞ্জিত এই প্রশ্ন দেখার কথা বলে মোবাইল ফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

প্রধান শিক্ষক মানদা বলেন, ‘আমার অজান্তে সহকারী শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। অনেকে ফেসবুকে এই প্রশ্নপত্র দেখে আমাকে জানায়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এ বিষয়ে কান্দি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘প্রশ্নপত্রের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া শিক্ষক রঞ্জিত কুমার ঘোষের মোটেও ঠিক হয়নি। আমরা তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়া অনুরোধ করছি।’
জানতে চাইলে সহকারী শিক্ষক রঞ্জিত বলেন, ‘মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলতে গিয়ে ভুলবশত এটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়ে যায়। বিষয়টি জানার পর ফেসবুক থেকে প্রশ্নপত্রটি ডিলিট করে দিয়েছি।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. মঈনুল হক বলেন, ‘যদি কেউ আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাঁর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। উপজেলা প্রশাসন কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দেবেও না। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করে দেব।’

চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
২১ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গণপিটুনিতে মো. নীরব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
২৮ মিনিট আগে
মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৯ মিনিট আগে